টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয় ও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ করল আওয়ামী সন্ত্রাসীরা

0
1

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে গণহত্যাকারী আওয়ামী লীগ। একই সঙ্গে হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে হামলা চালায়। এতে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তার কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।

তবে এসব ঘটনার সময় পুলিশের কোন ভূমিকার তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১। টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ
– https://tinyurl.com/3f8h8hjp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবা দানকারী অফিসে চাঁদা না পেয়ে গুলি, দুজন গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধময়মনসিংহে শিশু সন্তানের সামনেই স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা করলো আওয়ামী দুর্বৃত্তরা