
১৯৬১ সালেই শেখ মুজিব ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সঙ্গে যুক্ত হয়েছিল বলে দাবি করেছে ভারতীয় ইতিহাস গবেষক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ইকবাল চান্দ মালহোত্রা। তার দাবি, ওই সময় থেকেই শেখ মুজিব আইবির ‘অ্যাসেট’ (গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা বিশ্বস্ত ব্যক্তি) হিসেবে কাজ করছিল। তিনি আরো দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পেছনেও এই দীর্ঘমেয়াদি গোয়েন্দা তৎপরতার ভূমিকা ছিল।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া বক্তব্যে মালহোত্রা জানান, ১৯৬১ সালে শেখ মুজিবকে আইবিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর তাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এবং গোপন সংকেতের মাধ্যমে যোগাযোগ রাখা হতো। ভারত তাকে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতিও দিয়েছিল বলে দাবি করেন তিনি।
মালহোত্রা দাবি করেন, ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা পি এন ব্যানার্জি। সে পি এন ওঝা ছদ্মনামেও পরিচিত ছিল। ওই নির্বাচনে শেখ মুজিব ৪০ শতাংশ ভোট পেয়ে ১৬৮টি আসনের মধ্যে দুটি বাদে বাকি সব আসনে জয়ী হয় বলে উল্লেখ করেন তিনি।
মালহোত্রা আরও দাবি করেন, ১৯৬৫ সালেই শেখ মুজিব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বিদ্রোহ করার জন্য ভারতের সহায়তা চেয়েছিল। তবে চীনের হুমকির কারণে ভারত তখন সরাসরি সহযোগিতা করতে পারেনি। তার বক্তব্য অনুযায়ী, ১৯৬১ সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পায়।
আগরতলা ষড়যন্ত্র মামলাসহ বিভিন্ন কার্যক্রমে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা পি এন ওঝার ভূমিকা ছিল বলেও দাবি করেন মালহোত্রা। ১৯৭৪ সালে ঢাকায় কূটনৈতিক পরিচয়ের আড়ালে থাকা মুজিববিরোধী একটি চক্র তাকে বিষ প্রয়োগে হত্যা করে বলেও দাবি করেন তিনি।
তথ্যসূত্র:
১। INDIAN HISTORIAN SAYS SHEIKH MUJIBUR RAHMAN WAS RECRUITED BY INDIAN INTELLIGENCE IN 1961
– https://tinyurl.com/288zhbz5


