
নড়াইলের কালিয়ায় যুবদল-ছাত্রদলের মিছিলে সন্ত্রাসী আওয়ামী লীগের দৃর্বুত্তদের হামলায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদল যৌথভাবে মোটরসাইকেল মিছিল বের করে। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি অতিক্রম করে পশ্চিমপাশের মোড়ে পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে সন্ত্রাসী লীগের লোকজন মিছিলে অতর্কিত হামলা চালায়।
আওয়ামী দৃর্বৃত্তদের হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের মৃত্য হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
১। নড়াইলে আওয়ামী দুর্বৃত্তদের হামলায় কৃষকদল ও জাসাস নেতা নিহত
– https://tinyurl.com/2zm84hpn


