রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল সন্ত্রাসী আ.লীগ

0
0

রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসী লীগের দুর্বৃত্তরা। এ নিয়ে গেল দুই দিনে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল এলাকাটিতে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। পরিবহনটির মালিক মিঠু মিয়া। বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে।

গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম গণমাধ্যমে জানান, ‘তখন রাত ৩টা ৫ মিনিট বাজে। দেখেছি, মাস্ক পরা তিনটা ছেলে হেঁটে হেঁটে গেল গাড়ির পাশে। আমি দোকানে একটা পান মুখে দিতেই দেখি গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। আর ছেলেগুলো সোজা দ্রুত চলে গেল। তাদের গায়ে সাদা শার্ট ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুরোটাই পুড়ে যায়।’

গাড়ির মালিক মিঠু মিয়া সাংবাদিকদের জানান, ‘আমার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রামে। নীলফামারী বাস মিনিবাস ও কোচ সমিতির সদস্য আমি। আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগোনো হয়েছে। এটাই আমার রুটিরুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।’

নীলফামারী বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, ‘গতকাল বুধবার আমাদের সংগঠনের একটা গাড়ি মালেকের গ্যারেজে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে। আজও আবার এই গাড়িডা গ্যারেজে কাজ চলছে আমাদের, এটাও আমাদের নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্যের গাড়ি। এই গাড়িটাও তো এভাবে পুড়ে গেল।


তথ্যসূত্র:
১। রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল আ.লীগ
– https://tinyurl.com/2bufdhwv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় একযোগে একাধিক স্থানে মোগাদিশু বাহিনীর উপর আশ-শাবাবের অভিযান
পরবর্তী নিবন্ধচলতি বছরে আফগানিস্তানে জাফরান উৎপাদন ৭০ টনে পৌঁছানোর সম্ভাবনা, বাড়বে রপ্তানি ও কর্মসংস্থান