কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ শতাধিক লগি-বৈঠাসহ আটক ১

0
2

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি সরে পড়ে। পরে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ লগি-বৈঠার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধারসহ জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।

পুলিশ গণমাধ্যমে জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনায় একটি চক্র এসব সরঞ্জাম গোপনে মজুত করেছিল। তবে এর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব সংগ্রহ করা হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।


তথ্যসূত্র:
১। কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১
– https://tinyurl.com/3vwpkszt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে আফগানিস্তানে জাফরান উৎপাদন ৭০ টনে পৌঁছানোর সম্ভাবনা, বাড়বে রপ্তানি ও কর্মসংস্থান
পরবর্তী নিবন্ধমধ্য মালিতে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর একাধিক অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান