
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে যাত্রীবাহী বাসটি থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক সন্ত্রাসী বাসটিতে ওঠে। বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে আগুন ধরে ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
তথ্যসূত্র:
১। কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
– https://tinyurl.com/msmaczyz


