স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক জ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার ওপর গুরুত্বারোপ ইমারাতে ইসলামিয়ার

0
3

আফগানিস্তানের স্বাস্থ্য খাতে আধুনিক জ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত চিকিৎসাসেবার প্রসারে নতুন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইমারাতে ইসলামিয়া। জনকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ক উপমন্ত্রী মৌলভী আব্দুল ওয়ালী হাক্কানি হাফিযাহুল্লাহ বলেছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বৈজ্ঞানিক গবেষণার বিকল্প নেই। তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতিদিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেবার গুণগত মান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ফরাসি মাতৃ ও শিশু চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মৌলভী আব্দুল ওয়ালী হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, দেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও সমৃদ্ধ করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বৈজ্ঞানিক জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নত করা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি স্বাস্থ্যকর্মীর উচিত তাদের দৈনন্দিন দায়িত্ব পালনের সময় স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

তিনি আরও জানান, জনকল্যাণ মন্ত্রণালয় বৈজ্ঞানিক গবেষণা, পেশাগত শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মৌলভী আব্দুল ওয়ালী হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, বৈজ্ঞানিক গবেষণা, দক্ষ মানবসম্পদ এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ই দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। এ লক্ষ্যেই জনকল্যাণ মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


তথ্যসূত্র
1. Ministry of Public Health, emphasized the importance of scientific events
– https://tinyurl.com/hk6uzz3v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনে ৬৫ হাজারের বেশি আবাসিক প্লট বরাদ্দ ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধকুন্দুজে ১২ মিলিয়ন আফগানি ব্যয়ে দুটি সেতু পুনর্নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া