বিশ্ববাজারে বেড়েছে আফগান জাফরানের চাহিদা, চলতি বছরে রপ্তানি ৭৭ মিলিয়ন ডলার

0
3

আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের জাফরানের চাহিদা ও পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে এ মূল্যবান কৃষিপণ্যের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে জাফরান চাষ করে ৪১ টন উৎপাদন করা হয়েছে। একই সময়ে বিদেশে প্রায় ৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের জাফরান রপ্তানি হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক বছরের তুলনায় দেশে জাফরান চাষ ও উৎপাদন উভয়ই বেড়েছে। আফগান কৃষকদের উৎপাদিত জাফরান আন্তর্জাতিক বাজারে উচ্চমানের কৃষিপণ্য হিসেবে পরিচিতি পেয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের বাজারে এর চাহিদা বেড়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলে জাফরানের চাষ ও উৎপাদন বেশি হয়। বিশেষ করে হেরাত প্রদেশ আফগানিস্তানের জাফরান উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। উৎপাদিত জাফরান দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে আফগান জাফরানের অবস্থান আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। জাফরান প্রক্রিয়াজাতকরণে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং পণ্যের মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাফরানের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ফলে আফগান কৃষকদের জন্য আয়ের নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং দেশীয় কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারও বিস্তৃত হচ্ছে। উচ্চমূল্যের এ কৃষিপণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ আরও বাড়ানো গেলে আফগানিস্তানের কৃষিভিত্তিক রপ্তানি খাতে জাফরানের অবদান আরও বাড়ার সুযোগ রয়েছে।


তথ্যসূত্র
1. Saffron Production in Country Reaches 41 Tons
– https://tinyurl.com/3f9dap85

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, ভাইকে কুপিয়ে আহত
পরবর্তী নিবন্ধহিদায়া গ্রন্থের মুছান্নিফ ইমাম বুরহানুদ্দিন রহ. এর জ্ঞানভাণ্ডার নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার বিজ্ঞান একাডেমি