
আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের জাফরানের চাহিদা ও পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে এ মূল্যবান কৃষিপণ্যের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরে আফগানিস্তানে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে জাফরান চাষ করে ৪১ টন উৎপাদন করা হয়েছে।
একই সময়ে বিদেশে প্রায় ৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের জাফরান রপ্তানি হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
ভিডিও: https://archive.org/details/demand-for-afghan-saffron-has-increased-in-the-global-market


