মধ্য প্রদেশের উজ্জয়িনীতে শাহী মসজিদদের একাংশ নির্মূলের সময় হঠাৎ মিনার ভেঙে পড়ে ছাদের ক্ষয়ক্ষতি

0
14

ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মুসলিমদের বিরোধিতা সত্ত্বেও ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। ওই সময় মিনারের একটি অংশ হঠাৎ দ্বিতল বিশিষ্ট মসজিদের ছাদের ওপর ভেঙে পড়লে ছাদের উল্লেখযোগ্য ক্ষতি সাধিত হয়। বৃহস্পতিবারের (১ অক্টোবর) এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় মুসলমান ও অন্যান্যদের উপস্থিতিতে হিন্দুত্ববাদী প্রশাসন কর্তৃক মসজিদটির আংশিক নির্মূলের কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দে মিনারের একটি অংশ ভেঙে ছাদের ওপর এসে পড়ে। ফলে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্মকর্তাদের দাবি, মিনারের অংশটি অপসারণের সময় ব্যবহৃত যন্ত্রের বেল্ট ছিঁড়ে গিয়েছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অংশটি মসজিদের ছাদের ওপর গিয়ে পড়ে।

এর আগে মসজিদের ভাঙার নির্দেশের প্রতিবাদে স্থানীয় মুসলমানরা মসজিদের বাইরে বিক্ষোভ করেছিলেন। ওই সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এছাড়া হিন্দুত্ববাদী পুলিশ বেশ কয়েকজন প্রতিবাদকারীকে আটক করেছিল বলেও জানা যায়।

উল্লেখ্য, ২০২৮ সালে উজ্জয়িনীতে হিন্দুদের সিংহস্থ কুম্ভমেলা আয়োজনের উদ্দেশ্যে সড়ক সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। উক্ত প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই মসজিদের একদিকে প্রায় ২.৭ মিটার অংশ এবং অপর দিকে আরও ১.৪ মিটার অংশ নির্মূল করছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।

ভিডিও লিংক: https://x.com/TheMuslim786/status/2105576629380727114


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2sukh6zz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || বিশ্ববাজারে বেড়েছে আফগান জাফরানের চাহিদা, চলতি বছরে রপ্তানি ৭৭ মিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধপাঞ্জশিরে খনিজ সম্পদ অনুসন্ধানে আরও নতুন ৮টি পান্না খনি এলাকা নিবন্ধন