কলকাতায় ভিত্তিহীন দাবিতে আবারও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
2

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকবৃন্দ। ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ এবং রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-এর যৌথ উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভে উগ্র হিন্দুত্ববাদীরা ভিত্তিহীন দাবি উপস্থাপন করেছে। তাদের অভিযোগ, বাংলাদেশে বসবাসরত হিন্দুরা নিরাপদে নেই। একই সাথে তারা বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদী ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে। ফলে মিশন সংলগ্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শনিবার দুপুরে শিয়ালদহ রেল স্টেশন থেকে হিন্দুত্ববাদী সংগঠন দুটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক হিন্দুত্ববাদী সন্ন্যাসী এবং এনসিপিআই-এর অর্ধশতাধিক হিন্দুত্ববাদী সমর্থক অংশ নেয়।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে অগ্রসর হতে থাকে। তবে নিরাপত্তার স্বার্থে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে শক্ত ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয় কলকাতা পুলিশ।

কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে জোরপূর্বক মিশনের দিকে অগ্রসরের চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলে মিশন সংলগ্ন ব্যস্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে ডেপুটি হাইকমিশন কর্তৃপক্ষের অনুমতিতে পাঁচজনের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপি জমা দেওয়ার পর কিছুক্ষণ হিন্দুত্ববাদী স্লোগান দিতে দিতে আন্দোলনকারীরা মিশন চত্বর ত্যাগ করে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/avp5whnm
2. https://tinyurl.com/4ycsak3f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশিরে খনিজ সম্পদ অনুসন্ধানে আরও নতুন ৮টি পান্না খনি এলাকা নিবন্ধন
পরবর্তী নিবন্ধশিলিগুড়িতে গরু পাচারের নিছক সন্দেহের জেরে দুই মুসলিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, আহত আরও ৩