
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে খনিজ সম্পদ খাতের সম্প্রসারণে নতুন ৮টি পান্না খনি এলাকা নিবন্ধন করে সেগুলোতে বৈধভাবে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে দীর্ঘদিন ধরে এসব খনি থাকলেও এবার সরকারি অনুমোদনের মাধ্যমে উত্তোলন শুরু হয়েছে।
পাঞ্জশির প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, প্রদেশের খনিজ সম্পদকে নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগানোর ধারাবাহিকতায় এসব এলাকার জন্য বৈধ অনুসন্ধান অনুমতিপত্র দেওয়া হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি হিজরি বছরের প্রথম ছয় মাসে পাঞ্জশিরে মূল্যবান পাথর, সবুজ গারনেট ও পান্নার মোট ২২৯টি খনি নিবন্ধন করা হয়েছে। একই সময়ে এসব খনি থেকে খনিজ উত্তোলনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও বিতরণ করা হয়েছে।
নতুন খনি এলাকা নিবন্ধন এবং উত্তোলন অনুমতিপত্র দেওয়ার মাধ্যমে পাঞ্জশিরের খনিজ সম্পদকে বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগানোর সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে পান্নাসহ মূল্যবান খনিজের অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমকে একটি সংগঠিত কাঠামোর আওতায় আনার পথও তৈরি হচ্ছে। এবং দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. The Panjshir provincial administration says that eight new emerald mining areas
– https://tinyurl.com/ms7skpkv


