
২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানায়।
শিক্ষামন্ত্রী জানায়, চতুর্থ শ্রেণিতে দুইটি- ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে দুইটি- ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ এই মোট ৪ টি বই যুক্ত হবে। তবে এসব বইয়ে কী ধরনের বিষয়বস্তু ও শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
মন্ত্রী জানায়, আমরা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মানে এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন বিবেচনায় আরও নতুন বই যুক্ত করা হবে।
তথ্যসূত্র:
১। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
– https://tinyurl.com/ykk9z9xx


