ভারতের তেলেঙ্গানায় মসজিদের সামনে উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের সাংগঠনিক সমাবেশ

0
10

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি মসজিদের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর একটি শাখা কার্যক্রম (নিয়মিত সাংগঠনিক সমাবেশ) আয়োজনকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মসজিদের এত কাছে এ ধরনের হিন্দুত্ববাদী কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকগণ। রাজ্যের রঙ্গা রেড্ডি জেলার নেড্ডুরু গ্রামে এ ঘটনা ঘটে।

১০ দিনব্যাপী শাখা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমালোচকদের ভাষ্য, মসজিদ মুসলিমদের একটি পবিত্র ইবাদতের স্থান। মসজিদের এত কাছে এ ধরনের হিন্দুত্ববাদী সমাবেশের অনুমতি কীভাবে দেওয়া হলো তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন।

জানা গেছে, শাখা কার্যক্রমের শেষ দিনে ‘ভারত মাতা পূজা’র মতো শিরকি কর্মসূচি ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালিত হয়েছে। এ ধরনের সমাবেশে সাধারণত শারীরিক ব্যায়াম, সূর্যনমস্কারের মতো শিরকি কাজ, খেলাধুলা, দণ্ড প্রশিক্ষণ, গান, হিন্দুত্ববাদীদের আলোচনা সভা ও বিভিন্ন শিরকি প্রার্থনা অনুষ্ঠিত হয়ে থাকে।

এদিকে Siasat.com-কে দেওয়া সাক্ষাতকারে এক পুলিশ কর্মকর্তা বলেছে, উক্ত শাখা আয়োজনের সাথে আরএসএসের কোনও সম্পৃক্ততা নেই। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের ক্যাপশন ও ভিডিওতে আরএসএসের সাথে সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

ভিডিও লিংক: https://x.com/MuslimVoiceCell/status/2107074329662144782/video/1


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdd69pwr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু