গাজার উত্তরাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে টানা ৭ মাস খেজুর আর বৃষ্টির পানি খেয়েই যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন আল-কাসসামের ৫ বীর যোদ্ধা

0
92

গাজার উত্তরাঞ্চলের বাইত-হানুনে ধ্বংসস্তূপের নিচে টানা ৭ মাস খেজুর আর বৃষ্টির পানি খেয়েই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন আল-কাসসাম ব্রিগেডের ৫ বীর যোদ্ধা।

উত্তর গাজার বাইত হানুন। দখলদার ইসরায়েলি বোমায় পুরোপুরি মাটির সাথে মিশে যাওয়া এক জনপদ। সেই ধ্বংসস্তূপের নিচেই টিকে ছিল একটি টানেল নেটওয়ার্ক, আর সেই টানেলে টানা ৭ মাস ধরে টিকে ছিলেন আল-কাসসাম ব্রিগেডের ৫ জন বীর যোদ্ধা।

ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে তাদের শেষ দিনগুলোর হাতে লেখা ডায়েরি ও অপারেশন লগ প্রকাশিত হয়েছে, যা চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কি ছিল সেই ডায়েরিতে?

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, বাইত হানুনের কেন্দ্রে অনুসন্ধান অভিযানের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ৫ জন আল-কাসসাম যোদ্ধাকে শনাক্ত করা হয়েছে। তাঁরা একটি টানেল থেকে বেরিয়ে কাছের একটি জায়োনিস্ট সেনা অবস্থানে হামলা চালান এবং পরবর্তী সংঘর্ষে শাহাদাত বরণ করেন। তাদের কাছ থেকেই এই নথিগুলো পাওয়া যায়।

নথিগুলো অনুযায়ী, শহিদরা ছিলেন উত্তর গাজার বাইত হানুনে আল-কাসসাম ব্রিগেডের একটি কোম্পানির কমান্ডার এবং তাঁর চার সহযোগী। ডায়েরিতে তাদের টিকে থাকার অবিশ্বাস্য বর্ণনা রয়েছে:

“মাসের পর মাস তারা ধ্বংসস্তূপ থেকে কুড়িয়ে পাওয়া সামান্য খেজুর আর আশপাশ থেকে জোগাড় করা অল্প খাবার খেয়ে বেঁচে ছিলেন। মাটিতে বিছিয়ে রাখা প্লাস্টিকের শিটে জমা হওয়া বৃষ্টির পানি পান করে তাঁরা তৃষ্ণা মিটিয়েছেন।”

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ক্ষুধা ও চরম ক্লান্তির মধ্যেও তারা আত্মসমর্পণ করেননি। তাদের ভাষ্য অনুযায়ী, এলাকার অন্য সকল সহযোদ্ধারা আগেই জায়োনিস্ট বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধে শহিদ হয়েছিলেন।

শেষ পর্যন্ত টানেলে আর টিকে থাকা সম্ভব নয় বুঝতে পেরে তাঁরা শেষ একটি ফিদায়ী অভিযানের সিদ্ধান্ত নেন এবং টানেল থেকে বেরিয়ে এসে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে জড়ান। এসময় তাঁরা বীরত্বের সাথে দখলদার বাহিনীর উপর দীর্ঘ সময় ধরে ভারী আক্রমণ চালান এবং জায়োনিস্ট বাহিনীতে ত্রাস সৃষ্টি করেন। তাঁরা প্রত্যেকেই শাহাদাতের আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন এবং আধুনিক বিশ্বে যুদ্ধের প্রতীক তৈরি করে গেছেন।

২১ মে ২০২৬ তারিখে প্রকাশিত এই রেকর্ডগুলো শুধু একটি সামরিক অভিযানের লগ নয়, এটি উত্তর গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর অভিযানের বিপরীতে টানেল-ভিত্তিক প্রতিরোধ যুদ্ধের একটি নির্মম দলিল।

সম্পূর্ণ বিচ্ছিন্ন, খাদ্য-পানি ছাড়া ধ্বংসস্তূপের নিচে ৭ মাস টিকে থাকার এই ঘটনা সামরিক দিক থেকে বিরল। বাইত হানুন, যাকে এই যুদ্ধের কয়েক মাস আগেই দখলদার বাহিনী তাদের “নিয়ন্ত্রিত” অঞ্চল বলে ঘোষণা করেছিল, সেখানে এতদিন ধরে যোদ্ধাদের টিকে থাকা গাজা যুদ্ধের আশ্চর্যজনক বাস্তব চিত্রকেই নতুন করে সামনে এনেছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের কর্ণাটকে ভোটার তালিকায় ৮ জীবিত মুসলিম নারীকে ‘মৃত’ দেখিয়ে নাগরিক অধিকার হরণের অভিযোগ
পরবর্তী নিবন্ধঢাবি নেকাব পরিহিত শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিলো শিক্ষিকা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের