
২০২৫ সাল শুরুর পর এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ১৬ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক এক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ জন ফিলিস্তিনি শিশু সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি ১৩ বছর বয়সী আয়মান নামে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। মানবাধিকার সংস্থাটির প্রধান আয়েদ আবু ইকতাইশ পশ্চিম তীরে ১৬ ফিলিস্তিনি শিশুর নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের গত ১৯ জানুয়ারি থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি চলছে। তবে যুদ্ধবিরতির পর থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযানে এখন পর্যন্ত ৯২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ হাজার জন।
এ ছাড়া গাজায় ১৫ মাসের যুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহত হয়েছে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি।
তথ্যসূত্র:
1. Israeli army killed 16 children in West Bank since beginning of 2025: NGO
– https://tinyurl.com/62vbsut8
2.Israeli army killed 16 children in West Bank since beginning of 2025: NGO
– https://tinyurl.com/yc5mkzcj


