আফগানিস্তানের বালখ প্রদেশে ৫০০ মিলিয়ন আফগানি ব্যয়ে বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন

0
42

আফগানিস্তানের উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র বালখে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনমানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই খাতে সাড়ে ৫২ কোটি আফগানি ব্যয়ে পুরোনো লাইন আধুনিকায়ন ও নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (ড্যাবস) কর্তৃপক্ষ জানিয়েছে, বালখ প্রদেশে প্রায় ৫০০ মিলিয়ন আফগানি ব্যয়ে ৬ কিলোভোল্ট বিদ্যুৎ নেটওয়ার্ককে ২০ কিলোভোল্টে রূপান্তর এবং পুরোনো ট্রান্সফরমার সংস্কারের প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রদেশে আরও একটি ৬ কিলোভোল্ট নেটওয়ার্ককে ২০ কিলোভোল্টে উন্নীত করার নতুন প্রকল্পের কাজও শুরু হয়েছে।

কর্তৃপক্ষের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে, অপচয় কমবে, সরবরাহের জটিলতা হ্রাস পাবে এবং নাগরিকরা নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পাবেন। ব্রেশনা শেরকতের পরিচালন কর্মকর্তা সাফিউল্লাহ আহমদজাই জানান, এসব প্রকল্পের মোট ব্যয় ৫২৩ মিলিয়ন আফগানি এবং এর মাধ্যমে জনগণকে স্থায়ী ও উন্নত সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য।

এদিকে বালখে ব্রেশনা প্রধান মোহাম্মদ ইউসুফ জামালজাই বলেন, প্রদেশের শিল্পপতি ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে স্থানীয় পর্যায়েই ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাদের রাজধানীতে যেতে না হয় এবং বড় বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়। একই সঙ্গে বালখ শিল্প ও খনি চেম্বারের প্রধান ইমামউদ্দিন সানাই-জাদা জানিয়েছেন, শিল্পপতিরা নিজস্ব অর্থায়নে ২২০ কিলোভোল্ট সাবস্টেশন স্থাপনে প্রস্তুত রয়েছেন।

অন্যদিকে, ব্রেশনা কর্তৃপক্ষ দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বড় প্রকল্প বাস্তবায়নের কথাও জানিয়েছে, যাতে আমদানিনির্ভরতা কমানো যায়। পাশাপাশি সারা দেশে সমন্বিত ও ন্যায্য বিদ্যুৎ মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রেশনার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হক হামকার বলেন, বিদ্যুৎ খাতের আয় পুনরায় এই খাতেই বিনিয়োগ করা হবে এবং সকলের জন্য একক মূল্যব্যবস্থা চালুর চেষ্টা চলছে।


তথ্যসূত্র
1. Power Upgrade Project Completed in Balkh, New 20kV Network Launched
– https://tinyurl.com/pa97b2bd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় মিলিশিয়াদের চেকপয়েন্ট ও উগান্ডান বাহিনীর কনভয়ে আশ-শাবাবের অতর্কিত আক্রমণ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের ৫ অভিযান: হতাহত অসংখ্য সন্ত্রাসী সেনা