যশোরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেয়ায় যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে হাতুড়িপেটা

0
21

যশোরের শার্শায় শরিফুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে জখম করেছে চাঁদাবাজরা। গুরুতর আহত ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দৈনিক আমার দেশ জানায়, গত রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শরিফুল ইসলাম রুদ্রপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে।

জানা গেছে, শরিফুলের কাছে আতিকুর নামে এক ব্যক্তি ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

টাকা না পেয়ে তাকে তুলে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন মুকুল ও আতিকুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


তথ্যসূত্র:
১। শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
– https://tinyurl.com/mt853nar

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাহবাগের ব্লগার থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, অপহরণকারী আটক