ইমারাতে ইসলামিয়ার কুনারে পাকিস্তানি হামলায় নারী-শিশুসহ ৩ জন শহীদ, আহত ১৪

0
44

যুদ্ধবিরতি উপেক্ষা করে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের কুনার প্রদেশে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। ডুরান্ড কাল্পনিক রেখার কাছাকাছি কুনারের দাঙ্গাম জেলার বসতবাড়ি, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও মসজিদ লক্ষ্য করে হামলায় তিন বেসামরিক নাগরিক শহীদ এবং আরও ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানান, ৪ মে, সোমবার পাকিস্তানি বাহিনীর হামলায় একটি বালিকা বিদ্যালয়, একটি বালক বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র ও দুটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ৮০টি গবাদিপশুও মারা গেছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অমার্জনীয় যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। এ ধরনের হামলা বেসামরিক জনগণের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছে এবং সীমান্তবর্তী এলাকায় মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, গত দুই মাসেরও বেশি সময় ধরে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় নির্বিচারে ১৫ হাজারের অধিক গোলাবর্ষণ করেছে। এসব হামলায় ইতোমধ্যে ৮ শতাধিক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন, আরও হাজারের অধিক আহত হয়েছেন এবং প্রায় ৩০ হাজার পরিবার তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন, এছাড়াও সহস্রাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও স্বাস্থ্যকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র
1.The Pakistani military regime has once again, in continuation of its crimes
– https://tinyurl.com/yc43cawc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে হায়দ্রাবাদের এক শপিং মার্টে চেকিং এর নামে বোরখা পরিহিত ২ গর্ভবতী মুসলিম নারীকে হয়রানি
পরবর্তী নিবন্ধ৩৫ বিলিয়ন আফগানি বিনিয়োগে ৪৮ টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া