৩৫ বিলিয়ন আফগানি বিনিয়োগে ৪৮ টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া

0
15

দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ইমারাতে ইসলামিয়া বৃহৎ বিনিয়োগভিত্তিক প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক উপ-কার্যালয় জানিয়েছে, আন্তঃমন্ত্রণালয় বিনিয়োগ কমিটি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মোট ৪৮টি প্রকল্পের প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে, যার মোট বিনিয়োগের পরিমাণ ৩৫ বিলিয়ন আফগানি।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয় ৫ মে, মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্যুৎ, অবকাঠামো, কৃষি, পরিবহণ ও তথ্যপ্রযুক্তি খাতে এসব প্রস্তাব আনা হয়। অর্থনৈতিক কমিশনের মূল্যায়নের পর ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ এ প্রকল্পগুলো অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পগুলো দেশের বিভিন্ন প্রদেশে বাস্তবায়িত হবে। এতে দেশের ভেতর হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় উৎপাদিত নির্মাণসামগ্রীর বাজার সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই বিনিয়োগ কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের পথ সুগম করবে।


তথ্যসূত্র
1.The Economic Deputy Office of the Islamic Emirates Prime Minister’s Office
– https://tinyurl.com/yvf3cjcz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কুনারে পাকিস্তানি হামলায় নারী-শিশুসহ ৩ জন শহীদ, আহত ১৪
পরবর্তী নিবন্ধশাপলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারগুলো নিভৃতে কাঁদছে