মুসলিম উম্মাহর ঐক্য ও জনসেবার ওপর গুরুত্বারোপ করলেন ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী

0
22

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মৌলভী মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ ঈদুল আযহা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় দেশব্যাপী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি শহীদ পরিবার, এতিম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ঈদের দিনগুলোতে কর্মকর্তাদের উচিত নিজ নিজ এলাকার শহীদ পরিবার, এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া। একইসঙ্গে তিনি কর্মকর্তাদের জনগণের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও কষ্টের কথা মনোযোগ সহকারে শোনার আহ্বান জানান।

ঈদবার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যেসব সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে, তার বড় একটি কারণ হলো বিভক্তি ও আত্মস্বার্থপরতা। তিনি জোর দিয়ে বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়—সকল ক্ষেত্রে মুসলমানদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার নীতি অনুসরণ করতে হবে।

মৌলভী মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ হিংসা, বিদ্বেষ ও বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মুসলিম সমাজের শক্তি নিহিত রয়েছে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সহযোগিতার মধ্যে। তিনি দেশবাসীকে ইসলামি মূল্যবোধ ও সামাজিক সংহতি বজায় রাখার আহ্বান জানান।


তথ্যসূত্র
1.The Prime Minister of the Islamic Emirate, H.E. Mullah Mohammad Hassan Akhund
– https://tinyurl.com/4jkwk4j9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটে গরিবদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল দেয়া হল যুবদলের কর্মীদের, সচিব বলল তারাও তো গরিব-দুঃখী
পরবর্তী নিবন্ধঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে ১,১৯১ বন্দিকে মুক্তি দিয়েছে ইমারাতে ইসলামিয়া