কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপির স্থানীয় সভাপতি গ্রেপ্তার

0
6

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক মিয়াকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

গত ৩০ মে কোতয়ালি মডেল থানাধীন ছত্রখিল ফাঁড়ির পুলিশ পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকা থেকে তাকে আটক করে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোস্তাক মিয়া এলাকায় মাদকের কারবার করছে। তাকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির হাওয়া বইছে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার সাংবাদিকদের জানায়, আটক মোস্তাক মিয়ার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


তথ্যসূত্র:
১। কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/bde6dwx9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকল বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহবিগঞ্জের মাধবপুরে ৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার