সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকল বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
6

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গত ৩১ মে সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ৩১ মে সকালে জোতপাড়া নৌকাঘাট এলাকায় যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই যুবককে চার-পাঁচ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের লাশ উদ্ধার
– https://tinyurl.com/2jv27sac

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে একদিনে ৩৬টিরও বেশি বর্বর ইসরায়েলি হামলা, নিহত ১২ ও আহত ৩৫
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপির স্থানীয় সভাপতি গ্রেপ্তার