বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় দায়েশের আস্তানায় সফল হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
24

আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র ও সন্ত্রাসী তৎপরতার উৎসস্থলগুলোকে লক্ষ্য করে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ জুন, বৃহস্পতিবার দিবাগত রাতে আফগান ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে ব্যবহৃত আইএসআইএসের (দায়েশ)-সংশ্লিষ্ট একাধিক কেন্দ্রে সফলভাব আঘাত হানা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মহান আল্লাহর সাহায্যে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুজাহিদরা পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থিত দায়েশ-সংশ্লিষ্ট সন্ত্রাসী ও বিপর্যয় সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে অভিযান পরিচালনা করে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, কিছু বিদ্বেষী গোয়েন্দা চক্রের সহযোগিতায় এসব কেন্দ্র থেকে আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সংগঠন করা হতো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান এলাকায় এবং চাগাই জেলার শাকার আব অঞ্চলে পরিচালিত হামলায় সন্ত্রাসী ও দায়েশ-সংশ্লিষ্ট যৌথ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একইভাবে খাইবার পাখতুনখাওয়ার ওরাকজাই অঞ্চলের কাম্বার খেল এলাকায় দায়েশ খোরাসান শাখার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও আঘাত হানা হয়। ওই কেন্দ্রটি সংগঠনটির কিছু শীর্ষ নেতার যাতায়াত ও কর্মকাণ্ডের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হতো বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে নির্ধারিত গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহে সফলভাবে আঘাত হানা হয়েছে। আফগানিস্তান আর কখনোই তার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করবে না। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা এবং হুমকিকে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে সূচনাতেই প্রতিহত ও নির্মূল করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা এবং জনগণের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রশ্নে ইমারাতে ইসলামিয়া দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে দেশের বিরুদ্ধে পরিচালিত যে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাসী তৎপরতা বা নিরাপত্তা হুমকির মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


তথ্যসূত্র
1. Last night, the air forces of the Islamic Emirate of Afghanistan’s Ministry of Defense
– https://tinyurl.com/5n8yxcyk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়াবিরোধী তৎপরতা বন্ধ না হলে পাকিস্তানকে কঠোর জবাবের হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের