মার্চে পাকিস্তানে টিটিপির অভিযানে অন্তত ১৪৬ সেনা হতাহত

0
354

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সম্প্রতি দলটি ২০২৪ ঈসায়ী সনের মার্চ মাসে পাকিস্তান জুড়ে তাদের পরিচালিত অভিযানের বিশদ বিবরণ নিয়ে একটি ইনফোগ্রাফি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ৬৫টি হামলার রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে ৫১টি অভিযানই চালানো হয়েছে দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান এবং এর আশপাশের জেলাগুলোতে।

বিবরণ অনুযায়ী, টিটিপির যোদ্ধারা পাকিস্তানের ৬টি প্রদেশের মোট ১৩টি জেলায় সামরিক বাহিনীর বিরুদ্ধে ৬৫টি অভিযান পরিচালনা করছেন। এসকল অভিযানের মধ্যে রয়েছে স্নাইপার অ্যাটাক ১৮টি, অ্যাম্বুশ ১২টি, পাল্টা আক্রমণ ১০টি, গেরিলা আক্রমণ ৯টি, অতর্কিত আক্রমণ ৬টি, টার্গেট কিলিং অপারেশন ৫টি এবং ৩টি গ্রেনেড/বোমা হামলা সহ ২টি ক্ষেপণাস্ত্র হামলা।

পাকিস্তানের ১৩টি জেলায় টিটিপির পরিচালিত এসকল অভিযানে দেশটিতে পশ্চিমা সমর্থিত সামরিক বাহিনীর অন্তত ৫৬ সদস্য নিহত এবং ৯০ সদস্য আহত হয়েছে। হতাহতের এই তালিকায় সেনা সদস্য রয়েছে ৭৯ জন, পুলিশ ও সিটিডি সদস্য রয়েছে ৪৩ জন, এফসি সদস্য রয়েছে ১৩ জন এবং গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট সদস্য রয়েছে ১১ জন।

টিটিপির অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর ১৪৬ সদস্য হাতাহত হওয়ার পাশাপাশি, এই বাহিনীর ৩টি সামরিক গাড়ি, ৩টি পুলিশ ভ্যান এবং ৬টি নজরদারি ক্যামেরা ধ্বংস হয়েছে। এছাড়াও টিটিপির মুজাহিদগণ জব্দ করেছেন ৩টি ক্লাশিনকোভ ও ১টি পিস্তল।

উল্লেখ্য যে, চলতি ২০২৪ ঈসায়ী সনের ১৭ জানুয়ারী থেকে টিটিপির মুজাহিদগণ একটি রহস্যময় নতুন নীতি গ্রহণ করেছে। এই নীতির অধীনে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে টিটিপির পরিচালিত আক্রমণগুলোর নিয়মিত তথ্য অফিসিয়াল বিবৃতিতে প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে, টিটিপি তাদের পরিচালিত অভিযানগুলির তথ্য সংক্ষিপ্তসারে মাসিক প্রতিবেদন আকারে প্রকাশ করছে। যদিও টিটিপি সমর্থক কয়েকটি অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে কিছু হামলার তথ্য প্রকাশ হতে দেখা যায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২ এপ্রিল, ২০২৪
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || ইসরায়েলি অভিযানে ধ্বংসস্তূপ গাজার আল-শিফা হাসপাতাল