কাশ্মীরের কুলগামে ভারতীয় বাহিনীর অভিযানে দুই যুবক শহীদ

0
48

কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় বাহিনীর অবরোধ ও তল্লাশি অভিযানের সময় দুই কাশ্মীরি যুবক শহীদ হয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুদ্দর এলাকায় ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথভাবে পরিচালিত তল্লাশি ও ঘেরাও অভিযানের সময় দুই যুবককে গুলিবিদ্ধ করে হত্যা করে। অভিযানে নিরীহ সাধারণ মানুষ ও শিশুদের ওপর নিষ্ঠুর বলপ্রয়োগের অভিযোগ পাওয়া গেছে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের অভিযান কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘন এবং তাদের স্বাধীনতা ও মর্যাদা হরণ করার কৌশল হিসেবে চালানো হচ্ছে।

অন্যদিকে, সংঘর্ষে একজন ভারতীয় সেনা জুনিয়র কমিশন্ড অফিসার (জেএসওজি) ও তিনজন সৈন্য আহত হয়েছেন বলে ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে।


তথ্যসূত্র:
1. Indian forces martyr two Kashmiri youth in Kulgam
– https://tinyurl.com/59zmut6t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পের দুর্যোগে পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানালো আফগানিস্তান
পরবর্তী নিবন্ধদেশে ইলিশ সোনার হরিণ, ভারতে রপ্তানি অর্ধেক দামে