মেহেরপুরে প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি

0
3

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে সিঙ্গাপুরপ্রবাসী মিন্টুর (৩৫) বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়। মিন্টু ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পরিবার সূত্রে দৈনিক আমার দেশ জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানার পুলিশকে খবর দেওয়া হয়।

চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় চিরকুটে।


তথ্যসূত্র:
১। প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি
– https://tinyurl.com/4vp6cur4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে পর্যটক যাত্রা বন্ধ করল সরকার
পরবর্তী নিবন্ধঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার