ময়মনসিংহের ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা করলো দুর্বৃত্তরা

0
16

ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় নিজ বসতঘরে রাহিমা আক্তার নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, রহিমা আক্তারের ব্যবসায়ী স্বামী বিল্লাল হোসেন দেরি করে বাসায় ফিরে। তাই ঘরের দরজা খোলা রেখে পাশের রুমে মেয়ে সুমাইয়া ও ছেলে রাহাত এবং সে তার নিজের রুমে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে বাসায় চিৎকার ও কান্নাকাটির শুনে এলাকাবাসী এগিয়ে আসে। এসে দেখে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় গৃহবধূর গলাকাটা লাশ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রহিমাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সুমাইয়া আক্তার (১৭)কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।


তথ্যসূত্র:
১। ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা
– https://tinyurl.com/2z3u69ht

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়ার হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) জাতীয় সামরিক একাডেমি থেকে ৬৭ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলা; নিহত ৩