ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

0
46

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎নিহত মো. নুর আহম্মদ (৬৫) একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‎
‎জানা গেছে, বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। একাই বাড়িটি দেখভাল করতেন নুর আহম্মদ। সোমবার সকালে তাকে খুঁজে না পেয়ে ছেলে সুমন মিয়া বাড়িতে গিয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। মাথায় ধারাল অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।
‎
‎স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
‎
‎পরিবারের দাবি, নিহতের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর নির্জন এলাকায় মাদকসেবী ও দুর্বৃত্তদের আনাগোনা ছিল। চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
‎
‎


তথ্যসূত্র:
‎১। বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
‎- https://tinyurl.com/54sw9zht

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ
পরবর্তী নিবন্ধ‎নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন