
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থীর নির্বাচনি একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়তের নেতাকর্মীরা। এতে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়।
এদিকে জামায়তের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়রী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা ১৪ দলীয় নেতাকর্মীদের গতি রোধ এবং তাদের ওপর হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ বেশকয়েকজন আহত হয়। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র:
১। পঞ্চগড়ে সংঘর্ষ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
– https://tinyurl.com/yxm9x2mb


