
কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ওই আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে সে এ বক্তব্য দেয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিল।
ভিডিওতে দেখা যায়- মঞ্জুরুল আহসান মুন্সী বলেছে, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ঘরবাড়ি পুড়াইয়া ছারখার করে দেব। আমি কিন্তু কথা পরিষ্কার করে বলতেছি। মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমার কথা রেকর্ড করে বলে দিতে পারেন। ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার কোনো অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই। আমি যদি অপমানিত হই, সেই অপমানের প্রতিশোধ কিন্তু এভাবেই নিব। ঠিক আছে না? আপনারা আমাকে অপমানিত হইতে দিবেন? তাহলে ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।
তথ্যসূত্র:
১। অন্য দলকে ভোট দিলে আপনাদের কাউকে ছাড়বো না, ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেব
– https://tinyurl.com/yxsv3ync


