‎ফেনীতে জামায়াত কর্মীকে তুলে নিয়ে মারধর, অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা বিএনপির কর্মীদের

0
18

‎ফেনীতে শামসুল আরেফিন (৩৫) নামের এক জামায়াত কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে বিএনপি কর্মীরা।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। চার ঘণ্টা পর ভিকটিমকে উদ্ধার করে অভিভাবকদের হাতে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

‎ভিকটিম শামছুল আরেফিন জানায়, তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় একটি কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন।

‎এ সময় হঠাৎ ১০-১২ জন যুবক ধরধর বলে তাদের দিকে তেড়ে এলে ভয়ে তার বন্ধু দৌড়ে কেটে পড়েন। তেড়ে আসা যুবকেরা তাকে মারধর করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্যাতন করতে থাকে।

‎একপর্যায়ে হাতে একটি অস্ত্র ধরিয়ে দিয়ে গুলির ভয় দেখিয়ে বিভিন্নভাবে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালিয়ে যান ওই যুবকেরা। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়ে তাকে উপজেলার মুহুরীগঞ্জ বাজারে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

‎ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া জানায়, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুহুরিগঞ্জ বাজার থেকে শামসুল আরেফিন নামে ওই যুবককে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/45xwrwwc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানে সালমান-আনিসুলের পরামর্শেই দেখামাত্র গুলির নির্দেশ
পরবর্তী নিবন্ধকেয়ামত কখনও আসবে না এবং বাবরি মসজিদ আর পুনর্নির্মাণ হবে না বলে উগ্রবাদী মন্তব্য করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ