ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার

0
10

‎ফেনীতে ১টি বিদেশি পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমিনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

‎স্থানীয়রা জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুই দিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে সে।

‎ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

‎ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yapjpra6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন-সোমালি সামরিক কনভয়ে শাবাবের সুপরিকল্পিত অভিযান: ৭ অফিসার সহ নিহত ৩২ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ খাতে আরেক ধাপ অগ্রগতি: ৮৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে নতুন চুক্তি স্বাক্ষর