
১১ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে বারাবাঁকি জেলায় একটি হিন্দু ধর্মীয় সমাবেশে বক্তব্যকালে চরম উগ্রবাদী মন্তব্য করেছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে বলেছে, কেয়ামত কখনও আসবে না, বাবরি মসজিদের কাঠামো কখনও পুনর্নির্মাণ হবে না।
সে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ তুলে হিন্দুত্ববাদী জনতার মুসলিম বিদ্বেষ আরও উস্কে দেয়। সে নিজের ঔদ্ধত্য জাহির করে জনতার সামনে প্রশ্ন তুলে বলেছে, রাম মন্দির কি নির্মাণ হয়েছে? কোনও সন্দেহ আছে কি?
এছাড়া উগ্র হিন্দুত্ববাদী স্লোগান “রাম লালা, হাম আয়েঙ্গে, মন্দির ওয়াহি বানায়েঙ্গে” অর্থাৎ রাম লালা, আমরা আসবো, মন্দির ওখানেই নির্মাণ করব- এটি স্মরণ করিয়ে জনতার মুসলিম বিরোধী উগ্রতাকে সে আরও জোরদার করে।
এছাড়া পূর্ববর্তী শাসনামলে রামমন্দির নির্মাণে ব্যর্থ হয়েছিল উল্লেখ করে রাজনৈতিক বিরোধী দল কংগ্রেসকে সে “রামদ্রোহী” বলে বিদ্রূপ করে। সমাবেশে উগ্র হিন্দুত্ববাদী জনতা সমস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছিল।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2tp8cxyf


