‎গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মদসহ বিএনপি ও শ্রমিকদল নেতা আটক

0
5

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, বিপুল পরিমাণ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার টেংরা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

‎আটককৃতরা হলো, উপজেলার টেংরা এলাকার মুলাইদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ জহিরুল ইসলাম পায়েল (৩৮)। সে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর এলাকা মাওনা ৮ নম্বর ওয়ার্ডের জয়নালের ছেলে মোহাম্মদ রিয়েল হোসেন। সে শ্রমিকদল নেতা ও পেশায় ব্যবসায়ী। একই উপজেলার মাওনা বাজারের চকপাড়া এলাকার আব্দুল রুবেলের ছেলে মোহাম্মদ রুবেল। সে পেশায় গাড়িচালক।

‎অভিযানকালে তাদের কাছ থেকে বিদেশী মদ ২ বোতল, নগদ পাঁচ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4pfehm7b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎শরীয়তপুরে সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক