সারাদেশে জানুয়ারি মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮৭

0
4

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশজুড়ে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছে। এছাড়া জানুয়ারিতেই চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এই সংস্থা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।

অঞ্চল অনুযায়ী ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির হার ২৪.৪৩ শতাংশ। সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, অর্থাৎ ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।


তথ্যসূত্র:
১। বছরের প্রথম মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত
– https://tinyurl.com/mu334au4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপারওয়ান প্রদেশে পাঁচ শতাধিক বাদ্যযন্ত্র ধ্বংস করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: আতঙ্কে মাছ ধরা বন্ধ, তৎপরতা নেই প্রশাসনের