বাণিজ্য সম্প্রসারণে ইমারাতে ইসলামিয়ার ব্যাপক অগ্রগতি, মধ্য এশিয়ায় আফগান রপ্তানি ৭৭ শতাংশ বৃদ্ধি

0
24

ইমারাতে ইসলামিয়া সফল বাণিজ্য নীতির ফলে আফগানিস্তানের মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গত বছরে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটির রপ্তানি ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এট আঞ্চলিক অর্থনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

‎প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মধ্য এশিয়ার দেশগুলোতে আফগানিস্তানের রপ্তানির পরিমাণ ছিল ১২২ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ২১৬ মিলিয়ন ডলারে। একই সময়ে ওই অঞ্চল থেকে আমদানিও ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান।

‎মধ্য এশিয়া থেকে আমদানির বড় অংশ জুড়ে রয়েছে বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলজাত পণ্য, যা দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে থাকা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রপ্তানিতে যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, তা দেশীয় উৎপাদকদের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে কৃষিপণ্য, খনিজ সম্পদ ও হালকা শিল্পখাতের পণ্যে এই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

‎ইমারাতে ইসলামিয়া সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানি বাজার সম্প্রসারণকে সামগ্রিক অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে আসছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাসের প্রেক্ষাপটে ইমারাতে ইসলামিয়া প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে সীমান্তপথে পণ্য পরিবহন সহজীকরণ, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং শুল্ক প্রক্রিয়া উন্নত করে রপ্তানিকারকদের সময় ও ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ উৎসাহিত করা এবং আঞ্চলিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত প্যাকেজিং নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্য এশিয়ার সঙ্গে রেল যোগাযোগ ও বাণিজ্য করিডোর সম্প্রসারণও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।

‎অর্থনৈতিক বিশ্লেষকরা এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখতে অবকাঠামো উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং বাজার বহুমুখীকরণে ধারাবাহিক পদক্ষেপ পনেয়ার আহ্বান জানিয়েছেন।

‎ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে আফগানিস্তান ধীরে ধীরে বাণিজ্য ভারসাম্য হ্রাস করে দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগকারী আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।


‎তথ্যসূত্র:
‎1.Afghanistan’s exports to Central Asia surge 77% as IEA pushes trade strategy
‎- https://tinyurl.com/4xmm3f9u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহরমুজ প্রণালীর ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি আইআরজিসির
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ৪টি ফ্রন্টে সন্ত্রাসী সেনাবাহিনীর উপর ইত্তেহাদুল মুজাহিদিনের ৬টি সফল অভিযান