সিলেটে ধারাবাহিক ছিনতাইয়ে আতঙ্ক, অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ

0
12

সিলেটে হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে দুই স্থানে নারীদের ওপর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ ও ছবি ছড়িয়ে পড়লেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গণমাধ্যমের বরাতে জানা যায়, সর্বশেষ গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নগরের সাগরদিঘিরপার এলাকায় হাঁটতে বের হয়ে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নির্জন স্থানে তার পথরোধ করে মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নারীটি ব্যাগ ছাড়তে অস্বীকৃতি জানালে একজন ছিনতাইকারী হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে। তবে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে মোবাইল ও ব্যাগ না নিয়েই তারা পালিয়ে যায়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে নগরের হাউজিং এস্টেট এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে এবং জোরপূর্বক ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ওই ঘটনার পর সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করা হলেও এখনো ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবী রনেন সরকার রণি জানায়, দিনদুপুরে এমন ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়লেও এখনো কাউকে গ্রেপ্তার না হওয়া দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।


তথ্যসূত্র:
১। সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
– https://tinyurl.com/fjxj4s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামালপুরের বকশীগঞ্জে দিনদুপুরে বৃদ্ধের অটোভ্যান ছিনতাই
পরবর্তী নিবন্ধকান্দাহার সীমান্তে ইমারাতে ইসলামিয়া সেনা বাহিনী কর্তৃক অভিযানে পাকিস্তানি সামরিক চৌকিতে আঘাত, ৩০ পাকিস্তানি সন্ত্রাসী সেনা নিহত