ঝিনাইদহে আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত

0
31

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কিন‌তে এসে কথা-কাটাকা‌টির জের ধ‌রে পিটুনিতে আল মিরাজ নামে এক যুবক নিহত হয়েছেন। নিরব বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন ঝিনাইদহ সদর উপ‌জেলা ক‌মি‌টির যুগ্ম মূখ্য সংগঠক।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, শনিবার (৭ মার্চ) রা‌তে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ‌মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা‌টি ঘটে।

পুলিশ জা‌নি‌য়ে‌ছে, শনিবার রাত ৮টার দি‌কে প্লাস্টিক বোতলে তেল নিতে আসেন আল মিরাজ নিরব (২৩)। তখন পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। প‌রে নিরব পাশের পাম্পে চলে যান। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পা‌ম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে ঝিনাইদহ র‍্যাব-৬।

নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা কর‌তেন।

এছাড়া নিহত নিরব বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন ঝিনাইদহ সদর উপ‌জেলা ক‌মি‌টির যুগ্ম মূখ্য সংগঠক।। তিনি ঝিনাইদহ সরকা‌রি কে‌সি ক‌লে‌জে অনার্স দ্বিতীয় ব‌র্ষের ছাত্র।

উল্লেখ্য, তাজ ফি‌লিং ষ্টেশ‌নের মা‌লিক ঝিনাইদ‌হের ‌নি‌ষিদ্ধ ঘো‌ষিত আওয়ামী লীগ নেতা ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান সৃজনী বাংলা‌দে‌শের ব্যবস্থাপনা প‌রিচালক হারুন অর রশীদ ওর‌ফে সৃজনী হারুন।


তথ্যসূত্র:
১। আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত
– https://tinyurl.com/mu7er6y5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকতিয়া প্রদেশে ডুরান্ড লাইনে সংঘর্ষ: নিহত ৮ পাকিস্তানি সন্ত্রাসী সেনা
পরবর্তী নিবন্ধতেহরিক-ই-তালেবান ইস্যু ব্যবহার করে নতুন সংঘাতের পথ তৈরি করছে পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী