‎নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন

0
4

‎নীলফামারীর চিলাহাটি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎গণমাধ্যম সূত্রে জানা যায়, স্বপ্নতরী ফাউন্ডেশন নামের একটি সংগঠন গত ২৩ মার্চ চিলাহাটি হাইস্কুল মাঠে একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়। এ কর্মসূচিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় করার চেষ্টা চলছে বলে জানায় এলাকাবাসী।

‎এ বিষয়ে ‘সচেতন নাগরিক সমাজ চিলাহাটি’র পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগ ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা স্থানীয়ভাবে উত্তেজনা ও সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।

‎এলাকাবাসীর দাবি, এর আগেও একই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন আহত হন। ফলে এলাকায় নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

‎অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের একটি কমিটিতে চিলাহাটি সরকারি কলেজ ছাত্রলীগের একাধিক নেতা স্বপ্নতরী ফাউন্ডেশন-এর বিভিন্ন পদে যুক্ত ছিল। সংগঠনটির ১৬১ সদস্যের কমিটির অনেকেই ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে।


তথ্যসূত্র:
‎১। স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন
‎- https://tinyurl.com/23h9p8sk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা