লালমনিরহাটে তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ

0
5

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষ মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রোববার (২৯ মার্চ) বিকেলে তেল সংগহের সময় আগে-পরে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে।

দৈনিক আমার দেশ জানায়, বিকেলে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। এ সময় লাইন ভেঙে এক যুবক আগে তেল নিতে চাইলে পেছনে থাকা অন্য এক গ্রাহক তার প্রতিবাদ করে। এ নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের আরও বেশ কয়েকজন লোক ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের দফায় দফায় সংঘর্ষে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ গ্রাহকদের সরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নিজেদের ভেতরের এই ঝামেলার কারণে দীর্ঘ সময় তেল বিক্রি বন্ধ রাখতে হয়েছে।


তথ্যসূত্র:
১। তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, পাম্প বন্ধ
– https://tinyurl.com/yrbyuksa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে একদিনে ছয়জন ধর্ষণের শিকার, জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ
পরবর্তী নিবন্ধশ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার