খোস্ত প্রদেশে ২৭ লাখ আফগানি ব্যয়ে চারটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও উদ্বোধন

0
8

আফগানিস্তানের খোস্ত প্রদেশে প্রায় ২৭ মিলিয়ন আফগানি ব্যয়ে চারটি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ইমারাতে ইসলামিয়া। এসব স্বাস্থ্যকেন্দ্রগুলো চালুর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনগণের চিকিৎসাসেবায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানায়, খোস্ত প্রদেশের মানদোজাই, তানি, সাবারি এবং জাজাই মাইদান জেলায় এই স্বাস্থ্যকেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় বসবাসরত মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা নতুন কেন্দ্রগুলো চালুর মাধ্যমে অনেকাংশে সমাধান হয়েছে।

এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দারা এখন নিজ নিজ এলাকায় সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছেন এবং দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজনীয়তা কমেছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসেবার মানোন্নয়ন হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1.Mining Firms Launch 36 Projects in Badakhshan
– https://tinyurl.com/2xt8u64c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিথ্যা মামলায় দুই কাশ্মীরি যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় ক্রুসেডার উগান্ডান বাহিনীর ৭টি ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদদের ভারী আক্রমণ