
অধিকৃত কাশ্মীরের গান্দেরবালে এক বেসামরিক নাগরিককে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যা করেছে ভারতীয় দখলদার সেনাবাহিনী। নিহতের পরিবারের দাবি, তিনি একজন বেসামরিক নাগরিক। তথাকথিত সন্ত্রাসবাদের সাথে তার কোনও সম্পর্ক ছিল না।
হত্যার শিকার মুসলিম ব্যক্তির নাম রশিদ আহমেদ মুঘল। তার ভাই এজাজ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, গত ৩১ মার্চ সকালে রশিদ বাড়ি থেকে বাহির হওয়ার পর আর ফিরে আসেন নি। পরবর্তীতে ১ এপ্রিল একটি মৃতদেহ সনাক্ত করার জন্য ভুক্তভোগীর পরিবারকে ডেকে আনে পুলিশ, সেসময় তারা রশিদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
নিহতের ভাই এজাজ আহমেদ আরও বলেন, ‘জঙ্গি’ তৎপরতার সাথে তার ভাইয়ের কোনও সম্পর্ক নেই। আমরা এরূপ দাবি শুনে হতবাক। তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, বাড়ি থেকে যে পোশাকে রশিদ বের হয়েছিলেন, লাশ সনাক্ত করার সময় একই পোশাক তার শরীরে দেখা যায় নি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
অপরদিকে দখলদার বাহিনীর দাবি, অধিকৃত জম্মু-কাশ্মীরের গান্দেরবালের আরহামা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক ‘জঙ্গি’ নিহত হয়েছে।
তবে আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে নি দখলদার বাহিনী। এছাড়া উক্ত অভিযান সম্পর্কে কোনও অফিসিয়াল বিবৃতি জানায়নি জম্মু-কাশ্মীর পুলিশ।
উল্লেখ্য যে, জম্মু-কাশ্মীরে যারা ভারতীয় নিপীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধে জান-মাল দিয়ে লড়াই করছেন তাদেরকেই ‘জঙ্গি’ তকমা দিয়ে থাকে দখলদার বাহিনী। বাস্তবে তারা হলেন মুসলিম জনগণের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইরত আল্লাহর পথের মুজাহিদ।
গান্দেরবালের এই এনকাউন্টারের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। তারা এই ঘটনার স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খ ও অতিদ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
তাদের মতে, পরিবারের দাবি সরাসরি খারিজ করা উচিত নয়। অস্পষ্ট ও বিলম্ব তদন্তে বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে।
শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি বলেছে, জম্মু ও কাশ্মীর পুলিশের নীরবতা গ্রহণযোগ্য নয়। আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
নিহত ব্যক্তি একজন দরিদ্র স্থানীয় ব্যক্তি, তিনি একটি এনজিওতে চাকরি করতেন। নিহতের লাশ পরিবারের হাতে তুলে দেওয়ার পরিবর্তে বারামুলায় দাফন করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সমালোচকগণ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3yh7dshw


