
সমাজের অসহায় ও দুর্বল জনগোষ্ঠীর সহায়তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইমারাতে ইসলামিয়া ব্যাপক পরিসরে আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে দেশের বিভিন্ন প্রদেশে প্রায় ৬ লাখ ৫০ হাজার এতিম, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে প্রায় ১২.৬ বিলিয়ন আফগানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি, মন্ত্রণালয় দেশি ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর সহযোগিতায় অসহায় পরিবারগুলোর জন্য ৯৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার মূল্যের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ২০২৫ সালে নগদ সহায়তার আওতায় প্রত্যেক উপকারভোগীকে নির্দিষ্ট হারে মাসিক ভাতা প্রদান করা হয়। এ ছাড়া, খাদ্য তহবিল থেকে শীতকালীন ও রমজান মাসে গমের আটা, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
এই ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দুর্বল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কার্যকর অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. 12.6 billion afghanis in cash assistance to around 650,000 orphans, widows, and persons with disabilities in 2025.
– https://tinyurl.com/yc44pvsy


