নারায়ণগঞ্জের ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ

0
3

নারায়ণগঞ্জের ফতুল্লায় গুদারাঘাটের ইজারার সিডিউল দাখিল নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, ফতুল্লার রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারার জন্য মঙ্গলবার (২১ এপ্রিল) ছিল সিডিউল দাখিলের শেষ দিন। এদিন সিডিউল দাখিল করতে আসে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহবায়ক যুবাইর আহমেদ সরদার। এ সময় পুলিশের উপস্থিতিত থাকলেও নজরুল ও যুবাইর গ্রুপের নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।

এনসিপির যুবাইর আহমেদ সরদার বলেন, সিডিউল দাখিল করতে বিএনপির নজরুল ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। আমরা তাদের প্রতিহত করেছি।

নজরুল ইসলাম বলেন, ‘আমরা সিডিউল দাখিল করতে কাউকে বাধা দেইনি। তারা ইচ্ছে করেই মারামারি করেছে।’

সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন জানায়, রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারা প্রদানের জন্য ৩১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা দরপত্র আহবান করা হয়েছে। এতে ৪জন সিডিউল দাখিল করেছে। মূল্যায়ন কমিটি ৩ কার্যদিবসের মধ্যে সর্বচ্চ দরদাতার নাম ঘোষনা করবে। অফিসের বাহিরে কারা কি নিয়ে বিরোধে জড়িয়েছে তা বলতে পার‌ছিনা।


তথ্যসূত্র:
১। নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৫
– https://tinyurl.com/6yww6v7u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের চকরিয়ায় পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশের আগ্রায় ২৭টি মুসলিম ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের নোটিশ