কক্সবাজারের চকরিয়ায় পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

0
1

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল পুলিশের পোশাক পরে পৃথক পৃথক বাড়িতে ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার চৌকিদারকাটা ও সিকদার পাড়া এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সশস্ত্র ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

সিকদার পাড়া এলাকার ভুক্তভোগী জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত পুলিশের পোশাকে তার বাড়িতে হানা দেয়। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ইয়াবার কথা বলে চাবি নিয়ে আলমিরা খুলতে বলে। ২ লাখ ৫০ হাজার টাকা ও আনুমানিক ৫ লাখ টাকা মূল্যমানের ২ ভরি স্বর্ণালংকার লুট করে ।

তাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে পাশ্ববর্তী মোজাফফরের বাড়িতে নিয়ে যায়। আমার মাধ্যমে বাড়ির লোকজনকে ডেকে তুলে। দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদেরকেও জিম্মি করে ফেলে। ওই বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে ।

এরআগে বরইতলী ইউনিয়নের চৌকিদার কাটা এলাকায় মোহাম্মদ নুরুল আবছারের বাড়িতে ডাকাতি করে তারা। অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।


তথ্যসূত্র:
১। পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি
– https://tinyurl.com/4jfx68f4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার হোমনায় নিয়ম ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে এমপি
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জের ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ