জামালপুরে কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষকরা

0
5

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ ও সেচকাজ। অন্যদিকে জ্বালানি তেল ঠিকমতো না পাওয়ায় যাত্রা বাতিল হচ্ছে যাত্রীবাহী বাসগুলোর। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষক ও বাসযাত্রীদের।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, ডিজেল নিতে পাম্পগুলোতে কৃষকদের দীর্ঘ সারি কারো হাতে তেল নেওয়ার ক্যান বা বোতল, আবার কেউ শ্যালো মেশিনের ফুয়েল ট্যাংক নিয়ে অপেক্ষা করছেন। ফজর নামাজের পর থেকেই লাইনে দাঁড়াতে দেখা যায় কৃষকদের। তারা বলছেন, ডিজেল না থাকায় গত কয়েক দিন থেকে বন্ধ রয়েছে ডিজেল চালিত অধিকাংশ সেচ পাম্প। পানির অভাবে জমির মাটি শুকিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় ধানের চারা লালচে হয়ে মরে যাচ্ছে মনে হচ্ছে, মাঠের এই ফাটল কেবল মাটির নয়, বরং কৃষকের বুক চেরা হাহাকার। সোনালি স্বপ্নের বদলে এখন তাদের চোখমুখে কেবলই অন্ধকারের হাতছানি।

স্থানীয় কার্ডধারী কৃষক আজমত আলী, দিদার আলী, মোফাজ্জল হকসহ একাধিক কৃষক জানায়, কয়েক দিন ধরেই কৃষি কার্ড নিয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছি না। সেই ভোররাত থেকে পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় তেল না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। আবার লাইনে দাঁড়িয়ে যে টুকুও তেল পাওয়া যায় তা একেবারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তারা জানান, ‘এখন আমাদের মাঠে কৃষিকাজের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। জমি চাষ, সেচ এবং কৃষিযন্ত্র চালাতে ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু তেলের সংকটে শাকসবজি, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডিজেলচালিত সেচযন্ত্র, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন ও ট্রাক্টর বন্ধ থাকায় অনেক জমির কাজ করতে পাচ্ছি না।’

এদিকে তেলসংকটের কারণে যাত্রা বাতিল হচ্ছে বিভিন্ন গণপরিবহনের। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের একটি বাস কোম্পানির ম্যানেজার রাজু আহাম্মেদ বলেন, ‘তেলসংকটের কারণে আমরা ঠিক সময়মতো বাস সার্ভিস দিতে পারছি না। তেল আসলে একদিন আগে থেকেই পাম্পে বাসগুলো সিরিয়ালে রাখতে হয়। যার কারণে প্রায়ই যাত্রা বাতিল করতে হয়। এতে করে ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীরা।’


তথ্যসূত্র:
১। সরিষাবাড়ীতে কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষক
– https://tinyurl.com/2nthah7y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি কলেজে জুলাই গ্রাফিতি মুছে দেয়ায় সংঘর্ষ: শিবির নেতার গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করে দিল ছাত্রদল
পরবর্তী নিবন্ধকুমিল্লার হোমনায় নিয়ম ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে এমপি