কুমিল্লার হোমনায় নিয়ম ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

0
1

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার করেছে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। গত মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভূঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এ সময় সে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকে। এ সময় সে পরীক্ষার্থীদের বেঞ্চের সামনে গিয়ে প্রশ্নপত্র সহজ হয়েছে কি না—এমন প্রশ্ন করে এবং শিক্ষার্থীদের অঙ্গভঙ্গিতে নানা নির্দেশনা দেয়। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন।

পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ জানায়, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোনো ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না।


তথ্যসূত্র:
১। কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে এমপি
– https://tinyurl.com/4756z4jd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষকরা
পরবর্তী নিবন্ধকক্সবাজারের চকরিয়ায় পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি