
আফগান যুদ্ধে মার্কিন পক্ষাবলম্বনকারী এবং বর্তমানে কাতারে অবস্থানরত আফগান নাগরিকদের স্বদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আফগান যুদ্ধে যুদ্ধে মার্কিন পক্ষাবলম্বনকারী প্রায় ১১০০ আফগান নাগরিক বর্তমানে কাতারে অবস্থান করছে, যারা যুক্তরাষ্ট্রে স্থানান্তর হওয়ার লক্ষ্যে মার্কিন ভিসা প্রক্রিয়াকরণের জন্য এতদিন অপেক্ষায় ছিল।
কিন্তু সম্প্রতি এই আফগান নাগরিকদের দীর্ঘদিনের অপেক্ষমাণ ভিসা আবেদন বাতিল করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র জানায়, এই আফগানদের কঙ্গো প্রজাতন্ত্রে স্থানান্তর হতে প্রস্তুত থাকতে হবে অথবা আফগানিস্তানে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। বিগত আফগান যুদ্ধে এই আফগানরা মার্কিন বাহিনীকে নানাভাবে সহায়তা প্রদান করলেও এখন এই নাগরিকদের আর আমেরিকায় আশ্রয় দিতে সম্মত হচ্ছে না ট্রাম্প প্রশাসন।
এর পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি হাফিযাহুল্লাহ বলেন, বর্তমান আফগানিস্তানে কারও জন্য কোনও নিরাপত্তাজনিত হুমকি নেই, সকল পক্ষই এই দেশে পরিপূর্ণ আত্মবিশ্বাস ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।
এছাড়া কেউ অন্য দেশে স্থানান্তর হতে চাইলে তারা উপযুক্ত আইনি ও সম্মানজনক চ্যানেলের মাধ্যমে এটি করতে পারবেন।
এছাড়া বিদেশে অবস্থানরত নাগরিকদের অধিকার রক্ষার্থে একটি কাঠামোগত প্রক্রিয়া ও দ্বিপক্ষীয় কনস্যুলার সম্পর্কের ভিত্তিতে সকল দেশের সাথে সমন্বয় করতে প্রস্তুত রয়েছে ইমারাতে ইসলামিয়া সরকার।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2km38k2p


