বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নারী-শিশুসহ ১৪ জন নিহত

0
0

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২৬ এপ্রিল, রবিবার দক্ষিণ লেবাননে চালানো একাধিক ড্রোন ও বিমান হামলায় দুই শিশু ও দুই নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এ হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন, আহতদের মধ্যেও তিন নারী রয়েছেন। এই হামলার মাধ্যমে সন্ত্রাসী ইসরায়েল আবারো যুদ্ধবিরতি লঙ্ঘন করলো। এর আগেও ২৫ এপ্রিল দক্ষিণ লেবাননের সাফাদ আল-বাত্তিখ শহরে বিমান হামলায় দুই জন নিহত ও ১৭ জন আহত হন। এছাড়া ইয়োহমোর আল-শাকিফ শহরে মোটরসাইকেল ও ট্রাক লক্ষ্য করে ড্রোন হামলায় চার জন নিহত হন।

লেবানিজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ দখলদার ইসরায়েল লেবাননে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা হলেও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র
1. Lebanon health ministry says Israeli strikes kill 14 in deadliest day since ceasefire began
– https://tinyurl.com/3kee7p28
2. Israeli strikes kill 6 in Lebanon despite ceasefire
– https://tinyurl.com/3ux2dp5e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তান থেকে আমদানিকৃত ১৮ হাজার নিম্নমানের মুরগির চালান ফেরত পাঠিয়েছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধনতুন করে পাকিস্তানি সন্ত্রাসী সেনাদের গুলিতে আফগান শিশু শহীদ, আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৬ সন্ত্রাসী সেনা